
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধারের পর রাত ৮টার দিকে তার পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত ব্যক্তি মারুফ মিয়া (প্রায় ৪০)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মৃত আব্দুল হালিম ও আলেয়া বেগমের ছেলে। তার স্ত্রী হাফসা খাতুন। নিহতের শ্বশুরবাড়ি সদর উপজেলার রৌহা ইউনিয়নের বাজে আমলি গ্রামে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বনগাঁও গ্রামের একটি স্থানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে ছিল চেক শার্ট ও কালো প্যান্ট।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিকেলে মরদেহ উদ্ধারের পর শুরুতে পরিচয় পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এসকে/এনএম
আরো পড়ুন : দুর্গাপুরের ওসি শাকের আহমেদের শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.