জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪
জনসাধারণের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনতে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গণশুনানিতে আসা সেবাপ্রত্যাশীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ এবং আবেদন জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং প্রত্যেককে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগে সেবা গ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় উপস্থিত জনসাধারণকে।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নেত্রকোণা গড়ে তুলতে জেলা প্রশাসনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসকে/এনডি
আরো পড়ুন : নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.