কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়ায় চুরি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩টার দিকে কেন্দুয়া পৌর সদরের সাজিউড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নয়ন মিয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ধানুয়াপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া থানার মামলা নং-১৭(১)২৬-এর আসামি নয়ন মিয়া আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতের নির্দেশনা অমান্য করেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর থেকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ল কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে । তাকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হবে।
এসকে/এনকে
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.