কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া-নেত্রকোণা সড়কের চান্দপাড়া কলেজের সামনে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে রামপুর বাজারের কাছে চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ও অটোরিকশাচালক মো. ওয়াজেদ মিয়া (৩৮) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোণা সড়কের চান্দপাড়া কলেজের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ওয়াজেদ মিয়া ও লিজা আক্তারের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত শিশুসহ তিনজনকে গুরুতর অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় স্বজনদের জন্য চেহারা দেখে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে রয়েছি।
এসকে/এনকে
আরো পড়ুন : পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.