কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়ায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে আরো বেশী করে ছড়িয়ে দিতে হবে । এমন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে তাদের পরিচিত করার উপরও গুরুত্বারোপ করেন তিনি৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম প্রমুখ ।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ব. মোকতাদের বিল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদেকুর রহমান ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৷
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা৷
এসকে/এনকে
আরো পড়ুন : কেন্দুয়া পৌরসভায় যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে অনিয়মে ৫৬০০ টাকা জরিমানা
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.