বিশেষ প্রতিনিধি ||এসকেনিউজ২৪
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোণায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা, নেত্রকোণা জেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) সকালে মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মসজিদ মার্কেটের কুরপাড়ে সংগঠনের জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও দৈনিক প্রিয় দেশ প্রতিদিনের প্রকাশক-সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক ও দৈনিক প্রেজেন্ট টাইমস-এর নেত্রকোণা প্রতিনিধি মোহাম্মুদ হাবিবুর রহমান, এসকেনিউজ২৪ডটকমের সম্পাদক দেলোয়ার হোসেন মাসুদ, দৈনিক যায়যায়দিন-এর নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. সোলায়মান হোসেন রুবেল, দৈনিক আজকের বাংলাদেশ-এর নেত্রকোণা প্রতিনিধি অমিতাভ বিশ্বাস এবং দৈনিক করতোয়া-এর নেত্রকোণা জেলা প্রতিনিধি সুলতান আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতা, গণতন্ত্র ও সাংবাদিকতার মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসকে/এনএস
আরো পড়ুন : মদনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.