নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার একটি দল উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের খঞ্জাইল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে MC Dowell's Luxury Blended Whisky-এর ৫২ বোতল এবং Ice Vodka-র ২১ বোতলসহ মোট ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কলমাকান্দা উপজেলার রাজনগর এলাকার মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)।
উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম রোববার (০২ আগস্ট) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনএম
আরো পড়ুন : নোয়াখালীর দেবিপুর গ্রামে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.