ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি || এসকেনিউজ২৪
পরিবারকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখল এবং ব্ল্যাকমেইলের প্রতিবাদে ৩০ জুলাই রাতে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন মো. মোকছেদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোকছেদুর রহমানের পিতা মো. জাহিদুল ইসলাম আজাদ, ভাই মিজানুর রহমান মুন্না, মা মাসুদা বেগম মিনা, ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌসসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
লিখিত বক্তব্যে জানানো হয়, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ২৮/০৭/২০২৬ ইং তারিখে সংঘটিত একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। অথচ ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে, প্রতিপক্ষ পক্ষই উল্টো তাদের ওপর চড়াও হয়েছিল এবং মারধরের নাটক সাজিয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করে মিথ্যা মামলা সাজিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষের শফিকুল ইসলাম বাবু ও তার সহযোগীরা বিভিন্ন অপকর্মে জড়িত। শফিকুল ইসলাম তার লোভে পড়ে বৃদ্ধ বাবাকে ভুল বুঝিয়ে জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং ক্ষমতার অপব্যবহার করে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ঢাকার একটি বাস কাউন্টারে চাকরি হারিয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে তেলবাজি চালিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোই তার মূল পেশা হয়ে দাঁড়িয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবার এই মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে এবং শফিকুল ইসলামের ব্ল্যাকমেইলের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও ভিডিও ক্লিপ সংরক্ষিত রয়েছে।
এসকে/জিএফ
আরো পড়ুন : কেন্দুয়ায় এলজিইডি প্রকৌশলী আল-আমিন সরকারকে বিদায় সংবর্ধনা, মিজানুর রহমানকে বরণ
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.