মনির হোসেন, যশোর প্রতিনিধি || এসকেনিউজ২৪
যশোরের শার্শা উপজেলার একজন ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বাগআচড়া-নাভারন-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
আটক নাসির উদ্দীন (৫৯) শার্শার বাগুড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দীন সম্প্রতি নিজ এলাকায় ফিরে আসেন। গোপন খবরের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তাকে হেফাজতে নেয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এসকে/জেএম
আরো পড়ুন : কেন্দুয়ায় নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা অর্থদণ্ড
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.