নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি গোয়ালঘর থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন— দূর্গাপুরের কাচারিমোড়ের আব্দুল গণি ও হালিমা খাতুনের ছেলে শফিকুল ইসলাম (৫৬) ও বাগিচাপাড়ার শফিকুল ইসলাম ও জোসনা বেগমের মেয় এবং আব্দুল জলিল এর স্ত্রী নাজমুন নাহার খাতুন (২৩) । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রকৃত মালিক হিসেবে জলিল আকন্দ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নেত্রকোনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনএম
আরো পড়ুন : বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.