কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় হত্যা ও বিয়ের প্রলোভনে ধর্ষণের পৃথক মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা।
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় উপজেলার গণ্ডা ইউনিয়নের গৈচাসিয়া গ্রামের মো. বারেক ভূঞার ছেলে মো. সোহেল মিয়া (৩৪)-কে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ জুলাই রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম।
অন্যদিকে, উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. মুখলেছুর রহমানকে একটি হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল আওয়াল জানান, অধিকতর তদন্ত ও মূল আসামিদের গ্রেফতারের স্বার্থে তার তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পৃথক দুই মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.