নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাঁর নির্বাচনী এলাকাসহ নেত্রকোনার সর্বস্তরের মানুষ। স্থানীয়দের মতে, এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং পুরো নেত্রকোনা, বিশেষ করে কলমাকান্দা ও দুর্গাপুরবাসীর জন্য গর্বের একটি মুহূর্ত।
রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, দেশের সর্বোচ্চ আইনসভা পরিচালনার গুরুত্বপূর্ণ এই দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল দক্ষতা, নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতি ও আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা ব্যারিস্টার কায়সার কামাল আজ যে উচ্চতায় পৌঁছেছেন, তা নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।
এদিকে, স্পিকার হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে নেত্রকোনা-১ আসনের বিভিন্ন এলাকাসহ নেত্রকোনায় আনন্দ প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এসকে/এনএন
আরো পড়ুন : নেত্রকোণায় ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক, জব্দ মোট আলামতের মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.