বিশেষ প্রতিনিধি ||এসকেনিউজ২৪
বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন বিতরণে অনিয়ম,শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের ব্যক্তিগত কাজ করানো,সঠিক পাঠদান না করার কারনে শিক্ষার্থী ঝড়ে যাওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে নেত্রকোনার আটপাড়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার সুনই ইউনিয়নের দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের অভিভাবক,এলাকাবাসী,শিক্ষার্থী ও শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে ব্যানার ফ্লার্কাড হাতে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,শফিকুল ইসলাম,শফিক মিয়া,আমেনা খাতুনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন,স্কুলটিতে ৬ জন শিক্ষক থাকা সত্বেও প্রতিদিন ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী হাজিরা থাকেনা। শিক্ষকরা পাঠদান সঠিকভাবে না করানোর কারনে শিক্ষার্থীরা ভালো ফলাফল থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের দূরব্যবহারের কারনে কাছের শিক্ষার্থীরা দূরের স্কুলে চলে যাচ্ছে। আরো নানা অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণে সরকারের প্রতি জোর দাবী জানান মানববন্ধনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আকতার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বিকার করে বলেন,এলাকার একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে প্রভাকান্ডা চালাচ্ছে।
এসকে /এনভি
আরো পড়ুন : কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.