কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার দলপা ইউনিয়নের বেখৈরহাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, সদস্য সচিব লালচান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা এখলাছ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য সচিব মো. অলি হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জানাজা শেষে মরহুমের নিজ গ্রাম বেখৈরহাটির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ (৭৫) গত শনিবার (১৮ জুলাই) স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এসকে/এনকে
আরো পড়ুন : আটপাড়ার সোনাজুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত সাজ্জাদ কবীর
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.