জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪
যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণা এর উদ্যোগে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা/ আইসিটি মুনমুন জাহান লিজা। যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণার উপপরিচালক ফারজানা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক এসব প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসকে/এনডি
আরো পড়ুন : নেত্রকোণায় ধার করা টাকা ফেরত না দেওয়ায় কিশোর হত্যা : ১০ বছর পর যাবজ্জীবন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.