মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদারের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা এবং অসুস্থ শিল্পী ও ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩ ঘটিকায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়াম হল রুমে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও লোকজ সাহিত্য আসর এর আহবায়ক সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- লোকসাহিত্য গবেষক গোলাম মোস্তফা, কবি তানভীর জাহান চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।
আব্দুল মজিদ তালুকদার এর সুযোগ্য উত্তরসূরী আবুল বাশার তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন- সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদার বাংলা লোকসাহিত্য ও বাউল সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবন, কর্ম ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন- লোকজ সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সরকার সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। আলোচনা শেষে অসুস্থ শিল্পী আব্দুস সালাম ও উপজেলার বিভিন্ন স্তরের ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাধক বাউল কবি আব্দুল মজিদ তালুকদার ১৮৯৮ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালের ২৯ জুন মৃত্যুবরণ করেন। বাংলা লোকসাহিত্য ও বাউল গানের বিকাশে তাঁর অসামান্য অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এসকে/এনএস
আরো পড়ুন : মাদকমুক্ত সমাজ গঠনে কাশিয়ানীর হাতিয়াড়া ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.