ডেস্ক রিপোর্ট || এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় অশ্লীল ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকারী একটি চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রটির সাত পুরুষ ও এক নারী সদস্যকে আটক করে। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জব্দ করা ১০টি স্মার্টফোন পর্যালোচনায় শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, "সমাজে প্রতারণা, সাইবার আইন লঙ্ঘন, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বদা সোচ্চার। এসব অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা অঙ্গীকারবদ্ধ ও বদ্ধপরিকর।"
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় প্রায় ৫০ লাখ টাকার মাছ মরে যাওয়ায় নিঃস্ব মৎস্যচাষী বাবুল মিয়া, মানবিক সহায়তায়ার দাবী
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.