নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা প্রশাসন হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তার কার্ড বিতরণ করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুমিনুল হক জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬৩২০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের দেওয়া কার্ড দেয়া হয়।
প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস মেয়াদে তিন হাজার টাকা করে মোট ৯০০০ হাজার টাকা এবং ১৫ কেজি করে ৪৫ কেজি চাউল পাবেন।
এরি মধ্যে তাদের প্রত্যেককে ৬০০০ হাজার টাকা এবং ৩০ কেজি চাউল দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার সদর ইউনিয়নে ১৯৫৪ জন, নাজিরপুর ইউনিয়নে ৩৭২ জন, পোগলা ইউনিয়নে ৬৮৭ জন, বরখাপন ইউনিয়নে ১২৩৩ জন, লেঙ্গুড়া ইউনিয়নে ৩৫৭ জন, খারনৈ ইউনিয়নে ৫০০ জন, কৈলাটি ইউনিয়নে ৫৮০ জন ও রংছাতি ইউনিয়নে ৬৩৭ জন ক্ষতিগ্রস্ত কৃষক সরকারি দেয়া মানবিক সহায়তা কার্ড পেয়েছেন।
এ ব্যাপারে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান'কে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যতটুকু সহায়তা পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ।
এসকে/এনএম
আরো পড়ুন : ইয়াবাসহ কেন্দুয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.