কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর দুর্গাশ্রম এলাকায় হোসেন আলী মাস্টারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নওপাড়া ইউনিয়নের ছয়আলী এলাকার বাসিন্দা মো. রবিন মিয়া (২৯) এবং দুর্গাপুর গ্রামের মো. কামরুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার এসআই (নিঃ) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং অপর দুইজন পালিয়ে যায়।
তল্লাশির সময় রবিন মিয়ার কাছ থেকে ৬ পিস এবং কামরুল ইসলামের কাছ থেকে ৫ পিসসহ মোট ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পলাতক তরুন ভূঁইয়া ও শিপন মিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত দুইজন ও পলাতক দুইজনসহ মোট চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে ও গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান । তিনি আরো জানান, পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।
এসকে/এনকে
আরো পড়ুন : ২ কোটি ২৩ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক চোরাকারবারি
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.