কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বিদায়ী ওসি মো. মেহেদী মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন।
রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া থানায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে তিনি নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পুলিশ পরিদর্শক (ওসি) এবং প্রশাসন ও অর্থ শাখায় পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মুহাম্মদ তরিকুল ইসলামের জন্ম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামে। তাঁর পিতা মৃত আফতাব হোসেন এবং মাতা মৃত সুরাইয়া আক্তার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।
তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৫ সালে সরাসরি আউট অব ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি । কর্মজীবনের শুরুতে নেত্রকোণার মোহনগঞ্জ থানায় তাঁর প্রবেশনাল পিরিয়ড আরম্ভ হয় ।
এর আগে গত ২৮ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত তিনি নেত্রকোণার মদন থানার অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন।
সোমবার (২২ জুন) দুপুরে এক সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কেন্দুয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন ।
এসকে/এনকে
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.