নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) এক দিনের সফরে মৌলভীবাজারে গেছেন। সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন এবং সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, শ্রীমঙ্গলের ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন।
দিনের শেষভাগে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের একটি রিসোর্টে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফর শেষে সন্ধ্যায় সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম মৌলভীবাজার সফর।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোণায় মাদক বিরোধী অভিযান : মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.