নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪জুন) মদন উপজেলা পাবলিক হলে উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ পিপুল এর সভাপতিত্বে ও মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহমুদুর রহমান (মিঠু) এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম, উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি রূবেল, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমূখ।
ছাত্রদলের কর্মী সমাবেশে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদল সভাপতি প্রধান বক্তা অনিক মাহাবুব চৌধুরী বলেন, "আজকের এই ছাত্র নেতারাই আগামী দিনের বলিয়ান নেতৃত্বের স্থান দখল করবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।"
ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "প্রতিটি ছাত্র দলের নেতাকর্মীরা সত্যের পথে থেকে আদর্শ রাজনীতি পথে থেকে দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।"
এসকে/এনটি
আরো পড়ুন : পূর্বধলায় অপহরণ ও সাইবার ব্ল্যাকমেইল, পুলিশের জালে মূল অভিযুক্ত
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.