পূর্বধলা প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় পুলিশের এক বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় এবং এসআই (সাব-ইন্সপেক্টর) মোঃ আবদুল্লাহ আল রাহিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় অভিযান চালিয়ে সবুজ মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশ জানায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল-মুমুন জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।"
এলাকার সচেতন মহল পুলিশের এই দ্রুত ও সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এসকে/এনএন
আরো পড়ুন : অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ উদ্বোধন
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.