নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের শ্যামপুর থানা শাখার সংগ্রামী ও পরীক্ষিত নেত্রী ডা. নাছিমা হোসেন তালুকদারকে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান এলাকাবাসী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনসম্পৃক্ততার কারণে তিনি স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।
এলাকাবাসীর মতে, রাজনীতির মাঠে সক্রিয় এই নেত্রী সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। বিশেষ করে নারী উন্নয়ন, মাদক প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং পানি, গ্যাস ও বিদ্যুৎসহ নাগরিক সমস্যার সমাধানে তার ভূমিকার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
জানা গেছে, রাজনৈতিক জীবনে ডা. নাছিমা হোসেন তালুকদার একাধিকবার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি রাজপথের রাজনীতি থেকে সরে দাঁড়াননি। বরং দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি ধারাবাহিকভাবে সক্রিয় থেকেছেন। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার ব্যক্তিগত জীবন ও পেশাগত ক্ষেত্রেও প্রভাব পড়েছে বলে জানা যায়।
রাজনৈতিক অঙ্গনে তিনি সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
করোনাকালীন সংকটময় সময়েও তিনি একজন চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা প্রদান করেছেন। এ সময় তার মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং তার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পায়।
এলাকাবাসীর প্রত্যাশা, সুযোগ পেলে ডা. নাছিমা হোসেন তালুকদার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.