প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ৫:২০ পি.এম
গৌরীপুরে পবিত্র ঈদুল আজহা পালন

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ আর তাই এই খুশি ও আনন্দ কে ভাগাভাগি করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা পালন করা হয়। সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইব্রাহিম শেখ সুরেশ্বরী। শুধু গৌরীপুর না আশে পাশের জেলা ও উপজেলা থেকে বিভিন্ন আশেকান ভক্তরা বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই দরবার শরীফে সমবেত হতে শুরু করেন।
ঈদের জামাতের পরে সকলের উদ্দেশ্যে বয়ান প্রদান করেন সৈয়দ শাহ্ নূরে আফতাব (পারভেজ নূরী) পীর ও মোর্শেদ, সুরেশ্বর দরবার শরীফ, নারিয়া, শরীয়তপুর। তিনি তার বয়ানে কেন বাংলাদেশে আগের দিন ঈদ পালন করতে হয় তা নিয়ে বিস্তার আলোচনা করেন। নামাজ ও বয়ান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.